× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

আগাম সতর্কবার্তা শুধু একটি তথ্য নয়, জীবন রক্ষার অন্যতম উপায় -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
জীবন রক্ষার অন্যতম উপায়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্ৰতীক বলেছেন, বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে আগাম সতর্কবার্তা শুধু একটি তথ্য নয়, জীবন রক্ষার অন্যতম উপায়। এটি একটি জাতীয় অগ্রযাত্রা, যেখানে দেশের প্রত্যেক নাগরিককে নিরাপদ রাখার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগে ১৯৭০ সালে এক রাতে দশ লাখ মানুষের মৃত্যু হলেও বর্তমানে এটা এক অংকে বা শূন্যে নেমে এসেছে। আমাদের ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’ বিশ্বের আদর্শ।

উপদেষ্টা আজ ঢাকায় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে দুই দিনব্যাপী ‘National Early Warnings for All, Roadmap Validation and Sharing’ বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন এবং নানাবিধ প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে আমাদের আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে আধুনিক করার পাশাপাশি বহুমাত্রিক দুর্যোগকে বিবেচনায় নিতে হচ্ছে। আমরা ঘূর্ণিঝড় ও বন্যার সাথে সাথে ভূমিধস, বজ্রপাত, খরা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ ও নগরভিত্তিক দুর্যোগের আগাম সতর্কবার্তাকে শক্তিশালী করার চেষ্টা করছি।

ফারুক ই আজম বলেন, ইতোমধ্যে সরকার এ খাতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা করছে এবং এটি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে। তবে এটি সরকারের একার কাজ নয়। সবার অংশগ্রহণ প্রয়োজন হবে। আমরা কমিউনিটির অংশগ্রহণ, স্বচ্ছ তথ্যপ্রবাহ ও সহজবোধ্য এবং স্থানীয় ভাষায় বার্তা ডিজাইন ও বিতরণের ওপর জোর দিচ্ছি। আমাদের লক্ষ্য, শুধু তথ্য সরবরাহ নয়, সেটি গ্রহণ করে সাড়াদানের সক্ষমতা গড়ে তোলা।

 উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জলবায়ু অভিযোজন ও দুর্যোগ সহনশীলতা নিয়ে তাঁর আন্তর্জাতিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বাংলাদেশ সরকারের দুর্যোগ ঝুঁকিহ্রাসে ক্রমাগত গুরুত্বারোপ, বিনিয়োগ এবং পরিকল্পনার ভিত্তিতেই বাংলাদেশ ‘Early Warning for All’ গ্লোবাল উদ্যোগ সম্মিলিতভাবে গৃহীত হয়েছে। ‘সকলের জন্য আগাম সতর্কবার্তা’ একটি চলমান প্রক্রিয়া। এ রোডম্যাপ জাতীয় পরিকল্পনার সাথে সমন্বয় করে তৈরি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল প্রফেসর মোঃ আজিজুল ইসলাম, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক Gwyn Lewis, বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি হেড Pedro Motos, সুইডিশ দুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত Maria Stridsman এবং উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ, সরকারি ও বেসরকারি অংশীদারগণ বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..