× Banner
সর্বশেষ
ইসলামাবাদে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মোংলা বন্দরকে ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে – নৌপরিবহন মন্ত্রী আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি যুববকে কুপিয়ে হত্যা মামলায় দুইভাই গ্রেফতার পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা উদ্বোধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময় দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার রিক্রুটিং এজেন্সি ফোরামের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে – নৌপরিবহন মন্ত্রী ভাষা সংরক্ষণে পর্যাপ্ত বাজেট বরাদ্দ জরুরি – শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

ACP
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

অন্যান্যবারের মতো এবারও আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবস ঠিক করে দেওয়া হয়েছে। আগামীকাল বা পরশু ভোটার দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, অন্যান্য বারের মতো এবারও আগামী ২ মার্চ যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এজন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। আর  ট্রান্সজেন্ডার ১ হাজার ২৩২ জন।


এ ক্যটাগরির আরো খবর..