★ মেষ — বাক্য ও আচরণে সংযমের অভাব বিপদে ফেলে দিতে পারে। দুঃসাহসী হঠকারিতা থেকে বিপত্তির আশঙ্কা। সহকর্মীর সহায়তায় কর্মক্ষেত্রে গোলযোগের সমাধান ও উন্নতি। সপ্তাহের অন্তভাগে ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ যোগ, বিজ্ঞান বিষয়ক গবেষণায় কৃতিত্ব। মধ্যভাগে শারীরিক সমস্যা কাটিয়ে নতুন সৃষ্টিশীল পরিকল্পনা, প্রবাসী আত্মীয়ের কাছ থেকে বৈদেশিক দ্রব্যাদি লাভের সম্ভাবনা। অন্তভাগে তলপেটে অস্ত্রোপচারের সম্ভাবনা, শেয়ারে বাড়তি বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। মেষ লগ্নে জাত ব্যক্তির সম্পত্তি ক্রয়বিক্রয় ঘিরে জটিলতা। প্রিয়জনের স্বাস্থ্যহানিতে কাজকর্ম বিঘ্নিত। আত্মিক ও আধ্যাত্মিক অগ্রগতির জন্য সদগুরুর সন্ধান সফল হতে পারে।
★ বৃষ — প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মক্ষেত্রে সমস্যার সমাধান। দীর্ঘ প্রতীক্ষার পরে পদোন্নতি ও দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা। প্রিয়জনের বিবাহ বিষয়ে শুভ। সপ্তাহের আদ্যভাগে দুর্ঘটনায় রক্তপাত ও অস্থিভঙ্গের আশঙ্কা, প্রযুক্তিবিদদের কর্মে সাফল্য ও সম্মান বৃদ্ধি। মধ্যভাগে প্রিয়জনের হঠকারিতায় পারিবারিক মানহানির আশঙ্কা, পৈতৃক সম্পত্তি সংস্কার ঘিরে ভাইবোনের সঙ্গে মনোমালিন্য। অন্তভাগে সৃষ্টিশীল কাজে অগ্রগতি, শত্রুর অত্যাচারে দুশ্চিন্তা ও শেষাবধি বাসস্থান বদলের পরিকল্পনা। বৃষ লগ্নে জাত ব্যক্তির একাধিক পথে উপার্জনের সুযোগ আলস্য বা উদাসীনতার কারণে হাতছাড়া হতে পারে। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে উদ্বেগমুক্তি। জলপথে ভ্রমণ এড়ানোই ভাল।
★ মিথুন — ভাবাবেগের বশে পরোপকার করতে গিয়ে অপমানিত হওয়ার আশঙ্কা। ভাইবোনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান। উচ্চশিক্ষায় সাফল্যের সূত্রে নামী সংস্থায় কাজের সুযোগ। সপ্তাহের আদ্যভাগে জ্ঞাতির কলকাঠিতে সংসারে অশান্তি, সজ্জনের পরামর্শে সঙ্কটমোচন, বক্ষঃপীড়ায় কাজকর্ম ব্যাহত। মধ্যভাগে মৌলিক চিন্তাধারা ও কঠোর পরিশ্রমে কর্মে সাফল্য, অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা ও অবসাদ। অন্তভাগে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকের আনুকূল্যে জটিলতার মোকাবিলা, গুরুজনের লাগাতার রোগভোগে শান্তি ব্যাহত। মিথুন লগ্নে জাত ব্যক্তির আলসার বা টিউমারের সমস্যায় দুর্ভোগ। অসুস্থতার জেরে নতুন কর্মপরিকল্পনা ব্যাহত হতে পারে। লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ।
★ কর্কট — পরিকল্পনা ও কর্মপদ্ধতির ত্রুটির জন্য কর্মক্ষেত্রে গোলযোগ দেখা দিতে পারে। বাড়তি শ্রম ও মনোযোগ দিয়ে ঘাটতি পূরণে সাফল্য। খেলাধুলায় কৃতিত্বের বিশেষ স্বীকৃতির যোগ। দুর্জনের অভিসন্ধি বানচাল করে কার্যোদ্ধার, সন্তানের বেয়াড়াপনায় সংসারে অশান্তি বৃদ্ধি। মধ্যভাগে জনহিতকর প্রতিষ্ঠানের জন্য যথাসাধ্য চেষ্টা, বিভিন্ন শারীরিক সমস্যায় কাজকর্মে বাধা। অন্তভাগে কোনও উচ্চভিলাষ পূরণ হতে পারে, বিদ্যার্থী ও গবেষকদের বিশেষ সাফল্য। কর্কট লগ্নে জাত ব্যক্তির সৃষ্টিশীল প্রতিভার বিকাশ। দুরূহ কাজে সাফল্যের যোগ। আয়-ব্যয়ের মধ্যে সমতার অভাবে সমস্যা হতে পারে।
★ সিংহ — গুরুজনের সঙ্গে বৈষয়িক বিতর্কবিবাদে মনঃকষ্ট। শত্রুদের কারসাজিতে কর্মস্থলে বা ব্যবসায় বিপদের আশঙ্কা। উন্নয়নমূলক কাজে শ্রম ও অর্থদানের সুবাদে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি। উচ্চতর বিদ্যার্জনের বিলম্বিত সুযোগ। সপ্তাহের আদ্যভাগে সুযোগ-সন্ধানীর অপচেষ্টা রুখে সাংসারিক জটিলতার মোকাবিলা, তৃতীয় ব্যক্তিকে ঘিরে দাম্পত্যে কালো ছায়া। মধ্যভাগে অতিরিক্ত উচ্চভিলাষ হতাশার কারণ হতে পারে, বাহন ক্রয়ের শুভ যোগ। অন্তভাগে অর্থের অপব্যয় ও অপচয় বিষয়ে সাবধানতা দরকার, জলপথে ভ্রমণে বিপদের আশঙ্কা। সিংহ লগ্নে জাত ব্যক্তির মৌলিক চিন্তাভাবনার স্বীকৃতি ও উপার্জন বৃদ্ধি। ভরণীয় বর্গের প্রতি দায়িত্ব পালনে বহু ব্যয়। লিভারের গোলযোগে কাজকর্ম ব্যাহত।
★ কন্যা — ব্যবসায় বাড়তি বিনিয়োগে ব্যাপক সাফল্যের যোগ। স্বামী-স্ত্রী উভয়ের চেষ্টায় সাংসারিক অশান্তির অবসান। কোনও বন্ধু বা আত্মীয়ের ব্যবহারে সম্পর্কচ্ছেদের আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে সন্তানের স্বাস্থ্যের অবনতিতে দুর্ভাবনা, সেবামূলক প্রতিষ্ঠানের উন্নয়নে শ্রম ও অর্থদান। মধ্যভাগে ললিতকলার চর্চায় অগ্রগতি, জলপথে ভ্রমণে বিপদের আশঙ্কা। অন্তভাগে চাকুরিজীবীর উন্নতি ও উপার্জন বৃদ্ধি, শ্লেষ্মাবৃদ্ধি ও শ্বাসকাসাদি পীড়ায় ভোগান্তি। কন্যা লগ্নে জাত ব্যক্তির সংস্থাগত পরিবর্তনের চেষ্টা সফল হতে পারে। উচ্চতর অধ্যয়নে কৃতিত্ব। অপব্যয় ও অপচয়ের জন্য সঞ্চয় আশানুরূপ হবে না। সন্তানের ভগ্নস্বাস্থ্য উদ্ধারের জন্য স্বাস্থ্যকর স্থানে ভ্রমণের পরিকল্পনা।
★ তুলা — হজমের গণ্ডগোল ও শ্লেষ্মাজনিত পীড়ায় দুর্ভোগ। নতুন কাজের সন্ধান ও উপার্জন বৃদ্ধির সুযোগ হতে পারে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে কর্মোন্নতির সম্ভাবনা। সপ্তাহের আদ্যভাগে অকারণ আত্মীয়ের সঙ্গে বিবাদে সম্পর্কের অবনতি, একাধিক বিকল্প পথে বাড়তি আয়ের যোগ। মধ্যভাগে সুযোগসন্ধানী স্ত্রীলোকের পাল্লায় পড়ে দুর্গতির আশঙ্কা, জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের চর্চায় অনুরাগ। অন্তভাগে অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ, সেবামূলক প্রতিষ্ঠানে যোগদান ও উন্নতির জন্য চেষ্টা। তুলা লগ্নে জাত ব্যক্তির রাসায়নিক ও ওষুধের ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধি। টিউমার বা আলসারের সমস্যায় দুর্ভোগ। অতিক্রোধ থেকে বিপত্তির আশঙ্কা।
★ বৃশ্চিক — নতুন কাজের সুরাহা ও উপার্জন বৃদ্ধির সুযোগ আসতে পারে। হজমের গণ্ডগোল ও শ্লেষ্মাজনিত পীড়ায় দুর্ভোগ। সন্তানের পরীক্ষার ফল আশানুরূপ না-হওয়ায় দুশ্চিন্তা। সপ্তাহের আদ্যভাগে আত্মীয়বন্ধুর সঙ্গে বিরোধে মানসিক ক্লেশ, সম্পত্তি নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য। মধ্যভাগে কৃষিতে নিযুক্ত ব্যক্তিদের বাড়তি উপার্জনের সুযোগ, যুক্তিপূর্ণ সিদ্ধান্তে শত্রুবশ ও কার্যোদ্ধার। অন্তভাগে বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য, অগ্ন্যাশয় ও পিত্তথলির সমস্যা বৃদ্ধি। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির কর্ম সূত্রে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রিয়জনের হৃদয়ঘটিত সমস্যার সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা। ধর্ম ও পুরাণ চর্চায় আধ্যাত্মিক বিকাশ।
★ ধনু — সম্পত্তি ক্রয়ের পূর্বে আইনঘটিত পর্যালোচনা দরকার। বিজ্ঞান বিষয়ক গবেষণায় সাফল্যের ইঙ্গিত। ব্যবসায়ীদের শুভ সময় সপ্তাহের আদ্যভাগে কর্মক্ষেত্রে গোলযোগের আশঙ্কা, নতুন গৃহনির্মাণ নিয়ে জ্ঞাতিপড়শির সঙ্গে বিরোধ। মধ্যভাগে মানসিক অস্থিরতায় কাজে অগ্রগতি, অস্থিসন্ধির সমস্যা বৃদ্ধিতে দুর্ভোগ। ধনু লগ্নে জাত ব্যক্তির হঠকারী সিদ্ধান্ত থেকে বিপত্তির আশঙ্কা। নামী প্রতিষ্ঠানের বিকল্প কাজের সুযোগ মিলতে পারে। ভ্রমণের পরিকল্পনা কোনও কারণে বাতিল হতে পারে।
★ মকর — দুঃসাহস ও হঠকারিতায় বিপত্তির আশঙ্কা। সময়োচিত চিকিৎসায় গুরুজনের দেহারোগ্যে উদ্বেগের অবসান। আংশিক ঋণশোধে স্বস্তি। খেলাধুলায় উন্নতি ও স্বীকৃতি। সপ্তাহের আদ্যভাগে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সূত্রে বিকল্প কর্মপ্রাপ্তির যোগ, জ্যোতিষ ও অপরাধবিজ্ঞানের চর্চায় অগ্রগতি। মধ্যভাগে বেদ, ধর্মশাস্ত্র ও দর্শনশাস্ত্রের চর্চায় শান্তির সন্ধান, গুরুজনের বার্ধক্যজনিত পীড়ার প্রকোপ বাড়ায় দুশ্চিন্তা। অন্তভাগে কল্যাণকাজে শ্রম ও অর্থদান, শিক্ষকতায় যুক্ত ব্যক্তিদের শুভ সময়। মকর লগ্নে জাত ব্যক্তির মৌলিক চিন্তা ও পরিকল্পনায় কর্মে উন্নতি ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি। গৃহসংস্কার ও নতুন নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। সপরিবার অদূরভ্রমণের পরিকল্পনা।
★ কুম্ভ — বিকল্প কর্মপরিকল্পনা স্থগিত রাখাই ভাল। নিকটজনের বিপদে পাশে দাঁড়াতে না-পেরে আত্মগ্লানি। সেবামূলক প্রতিষ্ঠানে যোগদান ও উন্নতির জন্য চেষ্টা। রক্তে শর্করা বৃদ্ধিতে নানা শারীরিক জটিলতা। সপ্তাহের আদ্যভাগে অন্যমনস্কতার জেরে কর্মক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে, সম্পত্তি রক্ষার জন্য আইনজ্ঞের পরামর্শ দরকার। মধ্যভাগে লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ। প্রযুক্তিবিদদের শুভ সময়। অন্তভাগে স্বনিযুক্তি প্রকল্পে সাফল্য, গৃহে শুভ অনুষ্ঠানে আকস্মিক বাধাবিপত্তির আশঙ্কা। কুম্ভ লগ্নে জাত ব্যক্তির অকারণ দম্ভ নিজের ও পরিবারের ক্ষতির কারণ হতে পারে। পৈতৃক অর্থসম্পত্তি নিয়ে স্বজনবিরোধ। আত্মশুদ্ধির সঙ্কল্পে অগ্রগতি।
★ মীন — মৌলিক চিন্তা ও পরিকল্পনা সফল হতে পারে। কর্মক্ষেত্রে বহু শ্রম ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি। গৃহে শুভ অনুষ্ঠানে আকস্মিক বাধাবিপত্তি দেখা দিতে পারে। সন্তানের অধ্যয়নে কৃতিত্ব। সপ্তাহের আদ্যভাগে কপট বন্ধুর স্বরূপ চিনে নিতে পারেন, গুরুজনের সময়োচিত পরামর্শে কার্যোদ্ধার। মধ্যভাগে দাম্পত্য শান্তি ও পারিবারিক শ্রীবৃদ্ধি, শ্লেষ্মাধিক্য ও শ্বাসকাসাদি পীড়ায় দুর্ভোগ। অন্তভাগে অর্থসম্পত্তি লাভের যোগ, দৃঢ় মনোবলে শত্রুর মোকাবিলা, প্রিয়জনের বিয়ের আলোচনা ভেস্তে যাওয়ায় হতাশা। মীন লগ্নে জাত ব্যক্তির মতিভ্রম ও সিদ্ধান্তের অস্থিরতায় বিপত্তির আশঙ্কা। আর্থিক ও বৈষয়িক উন্নতির চেষ্টায় বাধা হতে পারে আলস্য। মনোরম স্থানে ভ্রমণের সুযোগ।