আগামী শুক্রবার(২৪ মার্চ) থেকেই সিয়াম সাধনার মাস রমজান শুরু

আগামী শুক্রবার(২৪ মার্চ) থেকেই সিয়াম সাধনার মাস রমজান শুরু
শুক্রবার (২৪ মার্চ) থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হচ্ছে।

আজ দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার (২৪ মার্চ) থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হচ্ছে।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্ধ্যায় বাংলাদেশের কোথাও হিজরি ১৪৪৪ সনের রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। আগামী ১৮ এপ্রিল দিনগত রাতে (রমজানের ২৬তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলেও জানান তিনি।

বৈঠক শেষে জানানো হয়, যেহেতু বুধবার চাঁদ দেখা যায়নি, সেহেতু বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার (২৪ মার্চ) থেকে। সেক্ষেত্রে বৃহস্পতিবার রাতে হবে প্রথম তারাবি, আর শেষ রাতে সেহেরি খাওয়া হবে। ১৮ এপ্রিল পবিত্র শবে কদর পালিত হবে।

এ ক্ষেত্রে বৃহস্পতিবার রাত থেকে তারাবিহ নামাজ শুরু হবে। ঢাকায় প্রথম দিন সাহরির শেষ সময় রাত ৪টা ৩৯ মিনিট। শুক্রবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ১৪ মিনিট।

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।