৩১তম দল হিসেবে কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া

৩১তম দল হিসেবে কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া

৩১তম দল হিসেবে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে থাকা পেরুকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া।

কাতারের আহমাদ বান আলি স্টেডিয়ামে সোমবার রাতে আন্তঃমহাদেশীয় প্লে-অফে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে অস্ট্রেলিয়া। টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো তারা।

গোলশূন্য ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে নিয়মিত গোলরক্ষক ম্যাট রায়ানকে তুলে নিয়ে বদলি গোলরক্ষক অ্যান্ডি রেডমেইনকে নামান অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড।

টাইব্রেকারে তিনিই গড়ে দিলেন ব‍্যবধান। ডান দিকে ঝাঁপিয়ে পেরুর আলেক্স ভালেরার শট ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে নিয়ে গেলেন বিশ্বকাপে।

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শিরোপাধারী ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়া।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।