× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আগামী বছরেই নতুন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আগামী বছর থেকে নতুন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানালেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।

আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে একথা জানান তিনি।

সোহরাব হোসাইন জানান, সভায় প্রশ্নব্যাংক তৈরির বিষয়ে একমত হয়েছেন সবাই। তবে নতুন পদ্ধতি কী হবে, তা আলোচনা করে ঠিক করা হবে। যেহেতু আগামী এইচএসসি পরীক্ষা নতুন পদ্ধতিতে নেয়ার সুযোগ নেই। তবে এটা কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেই বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসে সংশ্লিষ্ট ব্যক্তিদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, চলতি এসএসসি পরীক্ষায় এ পর্যন্ত ১৫২ জনকে আটক করা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র যে কারও হাতে পেলে তাকে আইনের আওতায় আনা হবে। এই অভিযান অব্যাহত থাকবে।

পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন(এমসিকিউ) থাকবে কিনা জানতে চাইলে সচিব বলেন, ব্যক্তিগতভাবে আমি আগে থেকেই এমসিকিউ বন্ধের বিষয়ে বলে আসছি। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেয়ার পর এটার প্রক্রিয়া শুরু হবে।

পাবলিক পরীক্ষাসংক্রান্ত এই সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..