× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

আগামীকাল আদালতে যাচ্ছেন না খালেদা

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: অাগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির দুই মামলায় হাজিরা দেয়ার দিন ধার্য থাকলেও আদালতে যাবেন না তিনি।

আজ বুধবার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

সানাউল্লাহ মিয়া জানান, দীর্ঘদিন বিদেশ সফর শেষে বিশ্রামে রয়েছেন খালেদা জিয়া। তিনি পুরোপুরি সুস্থও হননি। এ কারণে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না তিনি। এর পরের ধার্য তারিখে খালেদা জিয়া হাজিরা দেবেন বলেও জানান এই আইনজীবী।

প্রসঙ্গত, আগামীকাল পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচজন সাক্ষীর আসামিপক্ষের জেরা এবং অন্যান্য সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..