× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

আগামীকালই (৮ নভেম্বর) তফসিল ঘোষণা

admin
হালনাগাদ: বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

আগামীকালই (৮ নভেম্বর) তফসিল ঘোষণা করা হবে। আমরা এর আগেও সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠক করেছি। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

বুধবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে জাতীয় পার্টির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের প্রতিনিধিদলের বৈঠকের শুরুতে তিনি একথা বলেন।

এর আগে বেলা ১১টার দিকে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রবেশ করেন। সকাল ১১টা ২০মিনিটে বৈঠকটি শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

প্রতিনিধি দলে ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এম এ সাত্তার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রফেসর দেলোয়ার হোসেন খান, মুজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতি, আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, আলহাজ আবু নাসের, সেকান্দার আলী মণি প্রমুখ।

বৈঠকে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ছাড়া আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী ২৮ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন ৮ নভেম্বর তফসিল দিয়ে ২০ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..