× Banner
সর্বশেষ
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো গুনাকরকাটি খানকা শরীফের ওরস ও ফাতেহা শরীফ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি, সাতক্ষীরা : আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো আশাশুনির কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি নকশাবন্দীয়া মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়া খান্কাহ শরীফের বার্ষিক ৯৭তম ওরস ও ফাতেহা শরীফ ।

রবিবার বাদ আসরের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া ২দিন ব্যাপী গুনাকরকাটি নকশাবন্দীয়া মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়ায় হযরত গাওছুল আজম নকশাবন্দী মোজাদ্দেদী দেহলবী (রহঃ) এর ৯৭তম ওরশ শরীফ এবং গওছুল আজম নকশাবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ১দিনের ফাতেহা শরীফ, আখেরী মোনাজাত ও তাবারক বিতরণের মধ্য দিয়ে সোমবার শেষ হলো।

গুনাকরকাটি (ছালেমপুর) নকশবন্দী মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়া ফাউন্ডেশনের আয়োজনে হযরত গাওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী দেহলভী (রহঃ) এর ৯৬ তম ওরশ শরীফ এবং হযরত গওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ফাতেহা শরীফে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লি থেকে আগত গাওছুল আজম হযরত মাওঃ শাহ্ আবু নছর আনার্স ফারুকী মুজাদ্দেদী দেহলবী মাদ্দাজিল্লুহুল আলী। সোমবার সকাল থেকে আখেরী মোনাজাতে অংশ নিতে জেলার বিভিন্ন স্থানের মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ খানকা শরীফে পৌছান।

এছাড়া ওরস ও ফাতেহা শরীফে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান এবং বিভিন্ন দেশের মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ বাস, মাইক্রো, প্রাইভেট ও অন্য যানবহান যোগে যোগদান করেন এবং আখেরী মোনাজাত ও তাবারক বিতরণ শেষে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন আগত মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ। ওরস শরীফ সড়ক যানজট মুক্ত রাখতে থানা পুলিশের পাশাপাশি ওরস পরিচালনা কমিটির বহু স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। ওরস ও ফাতেহা শরীফ ৩দিন হলেও মাঠে বসানো অসংখ্য দোকান পাট থাকবে আগামী এক মাস।


এ ক্যটাগরির আরো খবর..