× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আক্রান্তব্যক্তি সুস্থ হলেও শরীরে ৮ মাস বেঁচে থাকতে পারে করোনাভাইরাস

Dutta
হালনাগাদ: রবিবার, ১৬ মে, ২০২১

করোনা আক্রান্তদের শরীরে এন্টিবডি তৈরি হবার পর ও সুস্থ হবার পর রক্তে করোনা ভাইরাসের জীবাণু ৮ মাস পর্যন্ত বেঁচে থাকে। এমন তথ্যে নড়াচড়ে বসেছেন বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা। অর্থাৎ করোনাভাইরাসের জীবাণু মানব দেহের রক্তে সর্বোচ্চ আট মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে।

গত সপ্তাহে  ইতালির আই এস এস জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউটের গবেষকরা এমন তথ্য প্রদান করেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর রক্তে করোনা ভাইরাস জীবাণু আট মাস পর্যন্ত বেঁচে থাকে।

আক্রান্ত হবার ১৫ দিনের মধ্যে যাদের শরীরে শতভাগ এন্টিবডি তৈরি হয়নি, তাদের ক্ষেত্রে এই জীবাণু রক্তে আটমাস পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে গবেষণায় উঠে এসেছে।

যদি কেউ আক্রান্ত হয়ে ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তাদের শরীরের রক্তে আর কোনো জীবাণু থাকার সম্ভাবনা নেই। এমন তথ্য বিশ্বের চিকিৎসা বিজ্ঞানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মানুষ কোভিড আক্রান্ত থেকে সুস্থ হয়ে যে এন্টিবডি প্লাজমা অসুস্থ রুগীদের দিতেন তাতেও ভিন্নতা এনেছে এই গবেষণা। অনেক ক্ষেত্রে করোনা থেকে সুস্থ হয়ে উঠা মানুষের এন্টিবডি প্লাজমা কাজে আসছেনা অসুস্থদের সুস্থ করতে এর সঠিক উত্তর পাওয়া গেছে এই গবেষণা থেকে।

এন্টিবডি প্লাজমা কেবল ১৫ দিনে সুস্থ হওয়া রোগীরা পরবর্তীতে অন্য আক্রান্ত রোগীদের দিতে পারবেন।

‘নেচার কমিউনিকেশন’ নামের একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত অপর এক গবেষণার তথ্য থেকে জানা যায় যে, গতবছর মার্চ ও এপ্রিল মাসের পর থেকে যারা করোনা আক্রান্ত হয়ে ভালো হয়েছেন তাদের মধ্যে অনেকেই আবার আক্রান্ত হয়েছেন এবং পর্যবেক্ষণে রাখা ১৪০ জনের মধ্যে প্রায় ২৯ জন রোগী মারা গেছেন।

এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছে। করোনা আক্রান্ত রোগীদের রক্তে সর্বোচ্চ ৮ মাস পর্যন্ত এই করোনা জীবাণু বেঁচে থাকতে পারে বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা।

গবেষণা প্রতিষ্ঠানগুলো ও হাসপাতাল সূত্র হতে জানা গেছে নতুন করে আক্রান্ত হওয়া রোগীদের ৫৭ শতাংশের শরীরে পূর্বেই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল। এ ধরনের রোগীদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছেন বিশেষজ্ঞরা।


এ ক্যটাগরির আরো খবর..