× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ’র মনোনয়নপত্র দাখিল

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
আবুল হাসানাত আবদুল্লাহ’র মনোনয়নপত্র দাখিল

বরিশাল-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে তার পুত্র বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে ২৯ নভেম্বর বুধবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর কাছে মনোয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার মো. আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মনোনয়নপত্র দাখিলের সময় দলীয় নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন একুশের পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

প্রসংগত, বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩০৪৩০৩জন। এর মধ্যে গৌরনদী উপজেলায় ১৭২৪৫১জন এবং আগৈলঝাড়া উপজেলায় ১৩১৮৫২জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এই আসনে ভোটার বেড়েছে ৪৭০৪৩জন। একাদশ সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিল ২লাখ ৫৭হাজার ২শ ২০জন। এরমধ্যে গৌরনদী উপজেলায় ১ লাখ ৪৫হাজার ৩৫জন ও আগৈলঝাড়া উপজেলায় ১লাখ ১২হাজার ১শ ৮৫জন।####


এ ক্যটাগরির আরো খবর..