× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে একক প্রার্থী দেবে

admin
হালনাগাদ: বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় একক চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এজন্য ৩ ফেব্রুয়ারির মধ্যে একক অথবা অনধিক তিনজনের প্রার্থী তালিকা পাঠাতে প্রত্যেক জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে আহ্বান করেছে দলটি।

বুধবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিবৃতিতে এ আহ্বান জানান।

দলটির দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।

তবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে না আওয়ামী লীগের এই মনোনয়ন বোর্ড।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের সমন্বিত পরামর্শ নিয়ে দলের জেলা এবং সংশ্লিষ্ট উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এই চারজনের স্বাক্ষরে চেয়ারম্যান পদে প্রার্থী তালিকা করা হবে। এই তালিকায় সর্বোচ্চ তিনজনের নাম থাকতে পারে।

তালিকাটি করে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ৩ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..