× Banner
সর্বশেষ
প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি মেঘলা আকাশ, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা; ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ আজ ৩ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আওয়ামীলীগ সরকার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে -আফিল উদ্দিন এমপি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকেই মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সরকারের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। আর এ উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবনমান উন্নত ও তাদের সুন্দর জীবন উপহার দেয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সকল ভুলত্রুটি ভুলে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে আগামী নির্বাচনে নৌর্কা মার্কায় ভোট দিতে হবে। একমাত্র নৌকা মার্কা জয়যুক্ত হলেই দেশের উন্নয়নের চাকা সচল থাকবে। দেশে কোন অশুভশক্তির আঁচ লাগতে না পারে তার জন্য বারবার নৌকাকে জয়ী করে আওয়ামীলীগের সরকার গঠন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ সালেহ আহমেদ মিন্টু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু, আলহাজ আয়নাল হোসেন, আবুল কালাম, হোসেন আলী, আব্দুর রসিদ, আলহাজ ইলিয়াছ কবির বকুল, শার্শা থানা পুলিশের ইনচার্য ওসি এম মশিউর রহমান, বেনাপোল পোর্ট থানা পুলিশের ইনচার্য ওসি মাসুদ করিম, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

এর আগে সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে শার্শা উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা বের হয়। এরপর উপজেলা চত্তরে উন্নয়ন মেলার উদ্বোধন করেন তিনি। মেলার স্টলগুলি তিনি ঘুরে ঘুরে দেখেন।


এ ক্যটাগরির আরো খবর..