× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

আওয়ামীলীগের সাংগঠনিক পদে মনোনিত হওয়ায় পুস্প বর্ষনে সিক্ত হলো বেনাপোল পৌর মেয়র

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

মো: আনিছুর রহমান, বেনাপোর প্রতিনিধি:বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনকে যশোর জেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে মনোনিত করায় শার্শা উপজেলার আওয়ামীলীগের যুবলীগ , শ্রমলীগ, ছাত্রলীগ,সহ বিভিন্ন শ্রেনীর পেশার হাজারো মানুষের পুস্প বর্ষনে সিক্ত হলো মেয়র লিটন।
যশোর থেকে তার গাড়ী বহর বেনাপোল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় পৌছাল সহস্রাধিক মটরসাইকেল তাকে বরন করে নিয়ে বেনাপোল চেকপোষ্ট প্রদক্ষিন করে পৌরসভায় পৌছালে সেখানে শার্শা উপজেলার মানুষ মুর্হু মুুহু শ্লোগান দিয়ে এবং ফুল ছিটিয়ে বরন করে নেন।
এসময় যশোর জেলার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটনের সাথে স্থানীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত হাজারো মানুষের ভালোবাসার কাছে মেয়র লিটন হার মেনে বললেন আজ আপনাদের অকৃত্রিম ভালোবাসা দোয়া এবং আন্তরিকতার জন্য আমি যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক পদ লাভ করেছি। আগামি ২৮ তারিখে আপনাদের দাওয়াত রইল ঐদিন আপনাদের সাথে রাজনৈতিক এবং আপনাদের মান অভিমানের কথা শুনবো।
তিনি আরো বলেন শার্শায় যারা আওয়ামীলীগ থেকে বঞ্চিত তাদের দলে অবস্থান করা হবে। এখানে কোন মাস্তানের জায়গা থাকবেনা। এখানে আওয়ামীলীগের একটি দল থাকবে যারা কোন অন্যায় কাজে থাকবে না। যারা এ দলের জন্য কিছু কোনদিন চাওয়া পাওয়ার আসা করে নাই আজ তারা অবহেলিত।

নব্য এবং সুবিধাবাদি লোকদের এখানে অবস্থান করে দেওয়া হয়েছে। অচিরেই যোগ্যব্যাক্তিকে সম্মান দিয়ে দলের দুর্দিনের কান্ডারীদের ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন আমি দ্রুত শার্শা এবং বেনাপোল থানায় যেয়ে আওয়ামীলীগের নেতাকর্মিদের মামলা তুলব । এবং জননেত্রী শেখ হাসিনার সাথে আলাপ করব দেখেন এখানে কোন জামাত বিএনপির লোকের নামে মামলা নাই। আমাদের আভ্যান্তরিন ক্ষমাতার দ্বন্দে এ মামলা শুধু আওয়ামীলীগের নেতা কর্মিদের নামে হয়েছে এবং কিছু কুচক্র লোক এ গুলো করিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..