× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মনোনয়ন বঞ্চিত অপর তিন আওয়ামীলীগ প্রার্থীসহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে দুর্গাপুর বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক মঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ সরকার, দপ্তর সম্পাদক দুলাল হোসেন, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, যুবলীগ সভাপতি মশিউর রহমান, ছাত্রলীগ সভাপতি শামীম আহসানসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা।

লিখিত অভিযোগে জানানো হয়, গত ১৬ই ফেব্রুয়ারি দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রার্থী চুড়ান্ত না করে পরিকল্পিতভাবে সভা ভেঙে দেয়া হয়। পরবর্তীতে ২৩শে ফেব্রুয়ারী উপজেলা আওয়ামীলীগের একজন নেতার মদদে ইউনিয়ন থেকে ১০ কিলোমিটার দূরবর্তী স্থানে অনেকটা গোপনে মোটা অংকের টাকা খরচ করে কিছু লোকজন জড়ো করে ভুয়া নির্বাচন দেখিয়ে আওয়ামীলীগের বাইরের ব্যক্তি বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদকে মনোনয়ন দেয়া হয়।

মনোনয়ন বঞ্চিতরা অভিযোগ করে বলেন, সাইফুল ইসলাম সাঈদ কোনো দিনই আওয়ামীলীগের কোনো পর্যায়ের কর্মী ছিল না। এমনকি তার পরিবারের কেউ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত নয়। তারা আরও অভিযোগ করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সাইফুল ইসলাম সাঈদ শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তার দাদা দুখা মিয়া মুসলিম লীগের একজন সক্রিয় নেতা হিসেবে শান্তি কমিটির সদস্য ও রাজাকার ছিল। এছাড়াও তার বিরুদ্ধে এলজিএসপি-২ প্রকল্পের ১৪ লাখ ৮ হাজার ৭শ ৫৬ টাকা আত্মসাতের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। জেলা প্রশাসক আত্মসাতকৃত টাকা ফেরত দেয়ার আদেশ দিলেও তা এখনও ফেরত দেয়নি। এমনকি দুর্নীতি দমন কমিশনেও তার দুর্নীতির একাধিক অভিযোগ আছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এমন একজন ব্যক্তিকে কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হলে নির্বাচন কমিশনের চুড়ান্ত বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হওয়ার সম্ভাবনা শতভাগ। তার বিভিন্ন অপকর্মে আওয়ামীলীগের ভাবমুর্তি নষ্টের পাশাপাশি দুর্গাপুর ইউনিয়নে নৌকার ভরাডুবি অবশ্যম্ভাবী। তাই প্রকৃত আওয়ামীলীগ কর্মীদের মাঝ থেকে মনোনয়ন দেয়ার দাবী জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..