× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

আইসিসি সুপার লিগ: সর্বোচ্চ উইকেট জাম্পার, শীর্ষ দশে সাকিব-মিরাজ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
adam zampa

আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগ পর্বে  সর্বোচ্চ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পা। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে সদ্যই শেষ হয় সুপার লিগ। সুপার লিগে উইকেট শিকারে তালিকায় শীর্ষ দশের মধ্যে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।

১৮ ম্যাচে ১৮ ইনিংসে সর্বোচ্চ ৪১ উইকেট নেন জাম্পা। তার বোলিং গড়- ১৯.৭৩। তিনবার ইনিংসে ৪ উইকেট ও একবার ইনিংসে ৫ উইকেট নেন তিনি। ৩৫ রানে ৫ উইকেট ইনিংসে সেরা বোলিং জাম্পার। ২০২২ সালের সেপ্টেম্বরে কেয়ার্নসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট নেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ৪০ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। ৩৪ উইকেট শিকার করে তালিকার তৃতীয়স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ। সুপার লিগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩১ উইকেট নেন সাকিব। তালিকার ষষ্ঠস্থানে আছেন তিনি। তার বোলিং গড়- ২৪.০৩। দুইবার ইনিংসে ৪ উইকেট ও একবার ইনিংসে ৫ উইকেট নেন তিনি। ২০২১ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। এটিই তার সেরা বোলিং ফিগার।
২২ ইনিংসে ৩০ উইকেট নিয়ে এই তালিকায় নবমস্থানে আছেন মিরাজ। ইনিংসে তিনবার চার উইকেট নেন তিনি।

বিশ্বকাপ সুপার লিগে শীর্ষ দশ বোলার :
বোলার    ম্যাচ    ইনিংস    রান    উইকেট    সেরা বোলিং
এডাম জাম্পা (অস্ট্রেলিয়া)    ১৮    ১৮    ৮০৯    ৪১    ৫/৩৫
আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)    ২৩    ২৩    ৯৫৭    ৪০    ৪/৩৯
আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)    ২২    ২২    ৮৯৭    ৩৪৪    ৩/৩৬
ক্রেইগ ইয়াং (আয়ারল্যান্ড)    ২১    ১৯    ৯৭৭    ৩২    ৪/১৮
জশ লিটল (আয়ারল্যান্ড)    ২১    ১৯    ১০১৩    ৩২    ৪/৩৯
সাকিব আল হাসান (বাংলাদেশ)    ২০    ১৯    ১০৬৮    ৩১    ৫/৩০
রশিদ খান (আফগানিস্তান)    ১৫    ১৪    ৫৫৭    ৩০    ৪/২৯
ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে)    ১৮    ১৮    ৯৫০    ৩০    ৫/৪৯
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)    ২৩    ২২    ১০৫৭    ৩০    ৪/২৫
হারিস রউফ (পাকিস্তান)    ১৮    ১৮    ৯১২    ৩০    ৪/৬৫


এ ক্যটাগরির আরো খবর..