× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

আইসিসির স্বীকৃতি স্মারক ক্যাপ পেলেন মিরাজ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
mehedi miraj

দুর্দান্ত পারফরমেন্সের  সুবাদে ২০২২ সালে আইসিসি বর্ষ সেরা  ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন  বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান  মিরাজ।  তারই  স্মারক হিসাবে স্বীকৃতি ক্যাপ হাতে পেয়েছেন মিরাজ।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে আইসিসির পক্ষ থেকে পাঠানো সেই স্মারক হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন মিরাজ। ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে মিরাজ লিখেছেন, ‘আইসিসিকে ধন্যবাদ, ২০২২ সালে আমার পারফরমেন্সকে স্বীকৃতি দেয়ার জন্য।’

২০২২ সালে ১৫টি ম্যাচ খেলে ৬৬ গড়ে ৩৩০ রান এবং ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন বাংলাদেশের ভবিষ্যত তারকা হিসেবে বিবেচিত মিরাজ । ওয়ানডেতে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের ক্ষেত্রে তার পারফরমেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এমনকি  ঘরের মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে  মিরাজের  নৈপুন্য। ঐ সিরিজেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন মিরাজ।

মিরাজের সেঞ্চুরি এবং দায়িত্বপূর্ণ ৩৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে  সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পায়  বাংলাদেশ। সেই সাথে প্রতিবেশী ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের স্বাদ নেয় টাইগাররা। মূলত ভারতের বিপক্ষে তার অসাধারণ পারফরমেন্সই বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেতে মিরাজের জন্য গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে।


এ ক্যটাগরির আরো খবর..