বছরজুড়েই দারুণ ফর্মে ছিলেন পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটার। এ বছর তার সাফল্য ছিলো অবিশ্মরনিয়।
দুর্দান্ত সব ইনিংস খেলে প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলক।
এবার দুরন্ত পারফরম্যান্সের আরও একটি স্বীকৃতি পেলেন তিনি। রিজওয়ানকে গেল বছরে টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার ঘোষণা করেছে আইসিসি।
রিজওয়ানের বর্ষসেরার খবর টুইট করেছে আইসিসি। সেখানে বলা হয়েছে— ‘দারুণ ধারাবাহিকতা, অদম্য ক্রিকেটীয় স্পিরিট ও কিছু দুর্দান্ত ইনিংস— আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার ২০২১ সালে অবিস্মরণীয় একটা বছরই কাটিয়েছেন।’
Sheer Consistency, indomitable spirit and some breathtaking knocks 🔥
2021 was memorable for Mohammad Rizwan 👊
More 👉 https://t.co/9guq9xKOod pic.twitter.com/6VZo7aaRIA
— ICC (@ICC) January 23, 2022