× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

আইসিটি বিভাগের উদ্ভাবনী উদ্যোগ শোকেসিং কর্মশালা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১১ মে, ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ এর আওতাধীন দপ্তর ,সংস্থা সমূহের উদ্ভাবনী উদ্যোগের প্রদর্শনী (শোকেসিং) উপলক্ষে এক কর্মশালা আজ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম  প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হয়ে  আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন।
আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব রিনা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর মহাপরিচালক এবিএম আরশাদ হোসেন, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক খাইরুল  আমিন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ডা: বিকর্ণ কুমার ঘোষ ও মন্ত্রিপরিষদ বিভাগের  উপসচিব তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের অধীন প্রতিষ্ঠান  সমূহ  ভালো উদ্ভাবনী উদ্যোগ সমূহ প্রদর্শন করা হয় । মূল্যায়ন কমিটি কর্তৃক আরো অধিকতর যাচাই-বাছাইয়ের শ্রেষ্ঠ উদ্ভাবনী নির্বাচন করে প্রকাশ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন আমাদের আইসিটি বিভাগ ও এর অধীন দপ্তরের কর্মকর্তাগন প্রদর্শনীতে  অনেক নতুন নতুন  উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এসেছে।  এসময় তিনি করোনা রেজিস্ট্রেশন সিস্টেম ওয়েবসাইট “সুরক্ষা” , জুমের বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্ম “বৈঠক” , মাননীয়  প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম “কেম্পস”সহ বিভিন্ন উদ্যোগর কথা উল্লেখ করেন।

  মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে উদ্ভাবন কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং সম্প্রসারিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন এ কর্মশালা  উদ্ভাবনী শোকেসিং চর্চাকে আরও অনুপ্রাণিত করবে এবং সেবা বান্ধব কার্যক্রম কে ত্বরান্বিত করবে।


এ ক্যটাগরির আরো খবর..