রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর রাণীনগরে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাণীনগর উপজেলা বেবি ট্যাক্সি, ট্যাম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্দ্যোগে উপজেলা সিএনজি স্ট্যান্ডে আড়াই শ’ জন সিএনজি শ্রমিকদের ঈদ সামগ্রী হিসাবে সেমাই, লাচ্ছা, চিনি ও তেল দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।
এ সময় রাণীনগর উপজেলা বেবি ট্যাক্সি, ট্যাম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন জয়, সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম রাজ সহ শ্রমিক ইউনিয়নের অন্যান্যরা উপস্থিত ছিলেন।




