জাতির পিতার প্রতিকৃতিতে আইরিশ মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতির পিতার প্রতিকৃতিতে আইরিশ মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

দুই দিনের সফরে রোববার বিকেলে ঢাকায় আসেন আয়ারল্যান্ডের এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী সাইমন কোভেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আইরিশ মন্ত্রী সাইমন।

আজ সোমবার (১৮ মার্চ) সকালে ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে শ্রদ্ধা জানান তিনি। বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে শ্রদ্ধা জানিয়ে ১৯৭৫ সালে নিহতদের স্মরণে এক মি‌নিট নিরবতা পালন করেন আইরিশ মন্ত্রী। পরে তি‌নি বঙ্গবন্ধু স্মৃ‌তি জাদুঘর প‌রিদর্শন করেন এবং সেখানে থাকা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সোমবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আইরিশ মন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঢাকা সফরে তিনি আয়ারল্যান্ডের জাতীয় দিবস এবং বাংলাদেশে আয়ারল্যান্ডের অনারারি কনস্যুলেটর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।