× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

ডেস্ক

আইপিএল নিলামে বড় চমক চূড়ান্ত তালিকা থেকে বাদ সাকিব

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
আইপিএল নিলামে বড় চমক চূড়ান্ত তালিকা থেকে বাদ সাকিব

আগামী ২০২৬ আইপিএল সামনে রেখে নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শুরুতে বিশ্বের ১৪টি দেশ থেকে ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটারের বিশাল তালিকা পাঠানো হলেও, ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার ভিত্তিতে কাটছাঁট করে চূড়ান্ত তালিকায় জায়গা দেওয়া হয়েছে ৩৫০ জন ক্রিকেটারকে। এই তালিকায় বাংলাদেশের ৭ জন ক্রিকেটার থাকলেও বড় চমক হিসেবে বাদ পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবির ইতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হবে এই মেগা নিলাম।

প্রাথমিক তালিকায় ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম থাকলেও চূড়ান্ত তালিকায় ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের তালিকায় জায়গা হয়নি সাকিবের। তবে চূড়ান্ত তালিকায় টিকে থাকা বাংলাদেশের ৭ প্রতিনিধি হলেন—মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও রাকিবুল হাসান। এর মধ্যে প্রথমবারের মতো আইপিএল নিলামের তালিকায় উঠে এসেছেন তরুণ বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার আইপিএলের নিয়মিত মুখ; এখন পর্যন্ত সাত মৌসুমে পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। সবশেষ ২০২৫ আসরে তাকে দেখা গিয়েছিল দিল্লি ক্যাপিটালসে।

অন্যদিকে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও নাহিদ রানার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি। আর তরুণ রাকিবুল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, নিলাম শুরু হবে ক্যাপড (জাতীয় দলে খেলা) খেলোয়াড়দের দিয়ে। পর্যায়ক্রমে ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিনারদের নাম উঠবে। এরপর ডাকা হবে আনক্যাপড খেলোয়াড়দের।

চূড়ান্ত তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে অতিরিক্ত ৩৫ জন খেলোয়াড়ের নাম। এর মধ্যে উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটাররা হলেন—দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে, কনর এজারহুজেন ও বায়ার্ডা মাজোলা; শ্রীলঙ্কার কুসল পেরেরা, ওয়ানিন্দু হাসারাঙ্গার সতীর্থ দুনিথ ওয়েলালাগে, বিনুরা ফার্নান্দো ও ত্রাভিন মথিউ; ইংল্যান্ডের মাইলস হ্যামন্ড ও ড্যান লেটেগান; আফগানিস্তানের আরাব গুল এবং ওয়েস্ট ইন্ডিজের আকিম অগাস্ট।

আবুধাবির জৌলুসপূর্ণ মঞ্চে বাংলাদেশের এই ৭ ক্রিকেটারের মধ্যে কারা দল পান, এখন সেটাই দেখার অপেক্ষা।


এ ক্যটাগরির আরো খবর..