× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

আইপিএল: দুর্দান্ত জয়ে প্লে-অফের দৌঁড়ে টিকে রইলো ব্যাঙ্গালুরু ও কোলকাতা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৫ মে, ২০২৩
ipl

দুর্দান্ত জয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দৌঁড়ে টিকে আছে  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কোলকাতা নাইট রাইডার্স।

গতরাতে আইপিএলের ৬১তম ম্যাচে কোলকাতা ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ পায় চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন শিবম দুবে। তার ৩৪ বলের অনবদ্য ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা ছিলো। কোলকাতার বরুন চক্রবর্তী ও সুনীল নারাইন ২টি করে উইকেট নেন।

জবাবে ৩৩ রানে ৩ উইকেট হারালেও অধিনায়ক নীতিশ রানা ও রিঙ্কু সিংয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে জয়ের স্বাদ পায় কোলকাতা। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৫৭ রান করেন রানা। ৪৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৪ রান করেন রিঙ্কু। এই জয়ে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে কোলকাতা। সমানসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে চেন্নাই।

দিনের প্রথম ম্যাচে বোলারদের বিধ্বংসী বোলিংয়ে ব্যাঙ্গালুরু ১১২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান করে ব্যাঙ্গালুরু। জবাবে ১০ দশমিক ৩ ওভারে ৫৯ রানে গুটিয়ে যায় রাজস্থান। আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন দলীয় রান এটি। আসরে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে  ব্যাঙ্গালুরু। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে রাজস্থান।


এ ক্যটাগরির আরো খবর..