× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

ডেস্ক

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার নেপথ্যে

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ

বাংলাদেশে হিন্দুদের পুড়িয়ে মারা অত্যাচার অবিচার এবং দেশত্যাগে বাধ্য করার ঘটনায় সারা ভারতে হিন্দুদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।এনিয়ে বাংলাদেশের উপর ক্ষিপ্ত ভারত। ফলে বিসিসিআই মনে করেছে এই মুহুর্তে মুস্তাফিজকে যদি আইপিএলে খেলার সুযোগ দেয়া হয় তাহলে যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এর দায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপর পড়বে। তাই অনিচ্ছাসত্ত্বেও বিসিসিআইকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
আইপিএলে সাড়ে ৯কোটি টাকায় সুযোগ পেয়েও বাদ পড়েছেন বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এনিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন করে ভারতকে অহংকারী বলে আসন্ন টি-২০ বিশ্বকাপ বয়কট করার আবেদন করেছেন বাংলাদেশ ইতিমধ্যে ভারতে টি-২০ বিশ্বকাপে অংশ না নেয়ার কথা জানিয়েছে এবং বিশ্বকাপের সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছে।
খেলাধুলার সাথে রাজনীতির সম্পর্ক থাকা যদি অনুচিত হয় তাহলে কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিরা যেভাবে ধর্ম দেখে দেখে ২৬জন হিন্দুকে হত্যা করেছিল তারপরেও কি তাদের সাথে খেলাধুলার সম্পর্ক বজায় রাখা উচিত ? তারপর ভারতের নিকটতম প্রতিবেশী হিসাবে বাংলাদেশে যদি হিন্দুদের পুড়িয়ে হত্যা করা হয় তারপরও কি বাংলাদেশের সাথে সুসম্পর্কের অজুহাতে খেলাধুলার সম্পর্ক বজায় রাখতে হবে?
ভারত বলছে বন্ধুত্ব আর রক্তস্রোত একসাথে চলতে পারেনা। বাংলাদেশে হিন্দুদের উপর সেদেশের সংখ্যাগরিষ্ট মানুষ যেভাবে হত্যা নির্যাতন নিপীড়ন করে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন করে তুলেছে তাতে তার প্রতিক্রিয়ায় হিন্দু অধ্যুষিত দেশ হিসাবে ভারতে এর ব্যপক প্রতিক্রিয়া হয়েছে। ফলে সম্পর্কের অজুহাতে এমন নৃশংস হত্যা ও অত্যাচারের ঘটনা মেনে নেয়া যায়না। ফলে ভারত দুইদেশের সম্পর্কের অজুহাতে এই ধরনের নৃশংস কাজকে মেনে নিতে পারেনি বলেই মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়েছে।
পাকিস্তানের ন্যায় বাংলাদেশেরও ভারতের সাথে সম্পর্ক প্রায় তলানিতে। স্বাধীনতার পর গত ৫৫বছরে ভারত অনেক ক্ষেত্রে বাংলাদেশের সাথে আপোষ করে সম্পর্ক বজায় রেখেছে। শেখ হাসিনার আমলেও ভারতের সাথে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক ছিলনা। আজকের মুস্তাফিজ ক্রিকেটার হওয়ার সুযোগ পেয়েছে ভারতের জন্য। ভারতের জগমোহন ডালমিয়া না থাকলে এতদিনে বাংলাদেশ ক্রিকেটে স্বীকৃতি পেত কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই কৃতজ্ঞতাবোধ বাংলাদেশের কাছ থেকে ভারত পায়নি।
সুসম্পর্কের কথা বলে ভারত শুধু আপোষ করে যাবে আর বাংলাদেশ ভারত দখলের নামে ভারত বিদ্বেষকে উস্কে গাজোয়াতুল হিন্দের নামে বাংলাদেশকে একটি জঙ্গিরাষ্ট্রের দিকে নিয়ে যাবে আর ভারত চেয়েচেয়ে দেখবে সেটা আর হবেনা। দুইদেশের মধ্যে পারষ্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভারত শুধু একাই মূল্য দিয়ে যাবে সেটা আর হবেনা। নেড়া একবারই বেল তলা যায়।


এ ক্যটাগরির আরো খবর..