× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

আইপিএলে লিটনের পর দল পেলেন সাকিব

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
sakib litan

২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে প্রথম দফায় অবিক্রিতই ছিলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তবে দ্বিতীয় দফায় দুজনেই দল পেয়েছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তারা।

ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে লিটনকে ও দেড় কোটি রুপিতেই সাকিবকে দলে নিয়েছে কেকেআর। কোচিতে অনুষ্ঠেয় মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম দফা শেষে অবিক্রিত আছেন আফিফ হোসেন ও তাসকিন আহমেদ। নিলামে কোনো দলই তাদের প্রতি আগ্রহ দেখায়নি।

আইপিএলের নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় তাদের দুজন বাদ পড়েন।

সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েন শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। সাকিব ছাড়া বাকি তিনজনের ভিত্তিমূল ৫০ লাখ রুপি। আর ৫০ লাখ কমিয়ে সাকিবের ভিত্তিমূল্য দেড় কোটি রুপি।


এ ক্যটাগরির আরো খবর..