স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর প্রয়াত বিচারপতি ও আইন সমিতির সিনিয়র সদস্য জনাব আনোয়ারুল হক এর স্মরনে এক শোক সভা অনুষ্ঠিত।
গতকাল ২৩ শে জুলাই রবিবার সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়াম এ শোক সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জনাব আবদুল ওয়াহহাব মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় এর্টনি জেনারেল জনাব মাহবুবে আলম। সুপ্রিমকোর্ট এর উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গন, সিনিয়র আইনজীবীবৃন্দ ও জুডিশিয়াল অফিসারগন।।
সভাপতিত্ব করেন এডভোকেট মোল্লা মোঃ আবু কাউসার। সভায় বক্তারা প্রয়াত বিচারপতি আনোয়ারুল হকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।।
অনুষ্ঠান এর আয়োজক ছিল বাংলাদেশ আইন সমিতি।

