× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট

পি আই ডি

আইন অনুযায়ী দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রতি পরিবেশমন্ত্রীর নির্দেশ

Dutta
হালনাগাদ: বুধবার, ৫ জুন, ২০২৪

আইন অনুযায়ী দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, দেশের পরিবেশ বাসযোগ্য রাখতে, বনভূমির অবৈধ দখল উদ্ধার সহ দাপ্তরিক কাজে বিধিবিধান মোতাবেক কাজ করতে হবে। কোনও মন্ত্রী, এমপি বা প্রভাবশালী কারো খুশি করার জন্য কাজ করা যাবে না বা কাউকে ছাড় দেয়া যাবে না। জনগণের কল্যাণে কাজ করতে হবে।

বুধবার বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা জানান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ ও বৃক্ষমেলা ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন।

পরিবেশমন্ত্রী জানান, স্বাধীনতা অর্জনের পরে ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৭৩ জারি করে স্বাধীন বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের সূচনা করেন। এরই ধারাবাহিকতায় ১৯৮৯ সালে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অধিদপ্তরকে পরিবেশ অধিদপ্তর নামকরণ করে বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর সমন্বয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সৃষ্টি হয়। মন্ত্রী জানান, প্রথম দল হিসেবে আওয়ামী লীগ ১৯৯২ সালে অনুষ্ঠিত ১৫ তম সম্মেলনে জনসংখ্যা ও পরিবেশ বিষয়ক সম্পাদকীয় পদ সৃষ্টি করে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, মন্ত্রণালয়ের সচিব সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।

শেরেবাংলা নগরে চলমান পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষমেলা চলবে ৫ জুন থেকে ১৩ জুলাই ২০২৪ পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ০৯ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত। মন্ত্রী পরিবেশ মেলা ও বৃক্ষমেলায় অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..