× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশকে যা করা দরকার সেটা করতে হবে

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ পুলিশের সেবা নিতে এসে কোন মানুষ যেন কোন প্রকার কষ্ট বা হয়রানীর স্বীকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশকে যা করা দরকার সেটাই করতে হবে, বলেছেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম।

পুলিশ সুপার বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইন্ মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যান সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

মাসিক কল্যান সভায় পুলিশের দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় সদর থানার এসআই রফিকুল ইসলাম, ডিবি’র এসআই শেখ আশরাফ, জালাল উদ্দিন, গাংনী থানার এএসআই তরিকুলকে পুরস্কার প্রদান করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্য (ওসি) ইকবাল বাহার চৌধুরী, গাংনী থানার অফিসার ইনচার্য (ওসি) আনোয়ার হোসেন, মুজিবনগর থানার অফিসার ইনচার্য (ওসি) কামাল হোসেন, ডিবি’র ওসি জামাল উদ্দিন, ডি.আই ও ওয়ান সোলাইমান আলী, আর আই মতিউর রহমান সহ বিভিন্ন থানা ও ক্যাম্পের এসআই, এএসআইগন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..