× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

আইনী প্রক্রিয়া শেষে যথাসময়েই মীর কাসেমের ফাঁসির রায় কার্যকর হবে- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

admin
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

মাগুরা প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে। দেশকে যুদ্ধাপরাধী, জঙ্গী ও সন্ত্রাস মুক্ত করতে সরকারের কঠোর অবস্থানের কথা পুনরুল্লেখ করে তিনি আরো বলেন- যুদ্ধাপরাধী মীর কাসেম আলীা ফাঁসির রায় যথাযথ আইনী প্রক্রিয়া শেষে যথাসময়েই সম্পন্ন হবে।

মন্ত্রী আজ বুধবার দুপুরে মাগুরা’র শ্রীপুর ডিগ্রী কলেজ মাঠে জাতীয় শোক দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এস.এম কামাল হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সংরক্ষিত নারী আসনের এমপি কামরুল লায়লা জলি, প্রধান মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, আব্দুল ওয়াহ্হাব এমপি, আব্দুল হাই এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম,আওয়ামীলীগ নেতা আবু নাসের বাবলু, বাবুল ফকির, মিরুল হোসেন,সোহেল পাভেজ দ্বীপ, মোহতাসীম বিল্লাহ সংগ্রাম প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘আমাদের নিরাপত্তা বাহিনী তাদের জীবন দিয়ে  গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা প্রতিরোধ করেছে। তারা দেশপ্রেম ও পেশাদারিত্ব দিয়ে মানুষের বন্ধু হয়েছে। কিন্তু দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো চলছে। আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২১ আগষ্ট গ্রেনেড হামলাসহ ১৯ বার হামলা হয়েছে । মহান রাব্বুল আল আমিন তাকে ও আওয়ামী লীগকে রক্ষা করেছেন। শুধু তাই নয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ ঈর্ষণীয় উন্নতি হয়েছে। আজ বিশ্ব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন’। দেশের উন্নয়নকে আরো তরান্বি^ত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..