মহামারী করোনা ভাইরাস মোকাবিলার পরামর্শ দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস। ইতোমধ্যে তারা এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
দলীয় পত্রিকা আল নাবায় এসব নির্দেশনা প্রকাশিত হয়েছে। শুক্রবার মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, সংক্রমণ এড়াতে জঙ্গিদের ইতোমধ্যেই আক্রান্ত হওয়া ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকতে বলা হয়েছে। খাবার গ্রহণের আগে হাত ধোয়া এবং আক্রান্ত এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাঁচি দেওয়ার সময় হাত বা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, সিরিয়া ও ইরাকের অংশবিশেষ নিয়ে আইএসের কথিত খিলাফত ধ্বংস হয়ে গেলেও জঙ্গিগোষ্ঠীটি এখনও তৎপর রয়েছে। বিচ্ছিন্নভাবে এ দুই দেশের কিছু অংশ এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে।