× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

আইএস ইউরোপে বড় ধরনের হামলা চালাতে চায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: প্যারিসে গত বছরের নভেম্বরে পরিচালিত হামলার মতো ইউরোপজুড়ে ইসলামিক স্টেট (আইএস) আরো বড় ধরনের হামলা চালাতে পারে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পুলিশ সংস্থা ইউরোপোলের বরাত দিয়ে সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

হেগভিত্তিক সংস্থাটির প্রধান রব ওয়াইনরাইট বলেন, বৈশ্বিক পর্যায়ে, বিশেষ করে ইউরোপে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালাতে যুদ্ধের নতুন ধরন রপ্ত করেছে আইএস।

এর আগে আর্মস্টারডামে ইউরোপীয় স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজিনেভ্যু বলেছিলেন, আইএস প্যারিসের আরেকটি কনসার্টে হামলার পরিকল্পনা করছে। একই সঙ্গে রাজধানীর সড়কে তাদের হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা রয়েছে।

গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে আইএসের হামলায় ১৩০ জন নিহত হয়। এ ঘটনার পর ফ্রান্সে অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত মাসে দেশটির প্রধানমন্ত্রী বলেছিলেন, এই জরুরি অবস্থা আরো তিন মাস বহাল থাকবে। জরুরি অবস্থা বহালের সপক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে ক্যাজিনেভ্যু বলেন, গত বসন্তে ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তারা ১১টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন। এসব হামলা পরিচালনার নির্দেশ দিয়েছিল আইএস।

ওয়াইনরাইট বলেন, ইউরোপে আরো হামলা চালানোর ইচ্ছা ও সক্ষমতা দুটোই আইএসের রয়েছে। তবে সব দেশের কর্মকর্তারা এটি প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..