× Banner
সর্বশেষ
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের

আইএসের জিহাদি জনের মৃত্যু নিশ্চিত

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: আইএস জঙ্গি মোহাম্মাদ এমাওয়াজি(জিহাদি জন) গত বছর নভেম্বরে সিরিয়ার রাকায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার আইএসের ম্যাগাজিন ‘দাবিকের’ নতুন সংখ্যায় এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

আইএস প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে পশ্চিমা জিম্মিদের হত্যা করতে দেখা গেছে মুখোশধারী এমাওয়াজিকে। কালো পোশাকে আপাদমস্তক ঢাকা এমাওয়াজি ছিলেন ব্রিটিশ নাগরিক। ২০১৪ সালের আগস্টে মার্কিন সাংবাদিক জেমস ফলিকে হত্যার পর আলোচনায় আসেন তিনি।

‘দাবিকে’ বলা হয়, ‘১২ নভেম্বর রাকায় তার (জিহাদি জন) গাড়ি লক্ষ্য করে অজ্ঞাতনামা একটি ড্রোন হামলা চালায়। এতে তার গাড়িটি ধ্বংস হয় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

প্রসঙ্গত, ওই সময় মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল বিমান হামলায় জিহাদি জনের মৃত্যুর বিষয়টি তারা ‘সংগত কারণে নিশ্চিত’।


এ ক্যটাগরির আরো খবর..