× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

ডেস্ক

আইএমএফ থেকে ঋণের প্রথম কিস্তির টাকা পেয়েছে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
মাথাপিছু জিডিপি
বাংলাদেশের প্রত্যাশিত ঋণের প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। বাংলাদেশকে এই ঋণ ৪২ মাসে দেবে সংস্থাটি।

২০২২ সালের ২৪ জুলাই ৪৭০ কোটি ডলার ঋণ চেয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ)র কাছে চিঠি দেয় বাংলাদেশ।  গত ৩১ জানুয়ারি বাংলাদেশের  প্রত্যাশিত ঋণের প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। বাংলাদেশকে এই ঋণ ৪২ মাসে দেবে সংস্থাটি। আজ ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬০ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে এ ঋণের টাকা যোগ হয়। রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আইএমএফের ঋণের প্রথম কিস্তি আজকে ছাড় পেয়েছি। অ্যাকাউন্টে অর্থ জমা হয়েছে। সিডিউল অনুযায়ী দ্বিতীয় কিস্তি ও পর্যায়ক্রমে বাকি অর্থ আসবে।

এর আগে সোমবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। পরের দিন মঙ্গলবার (৩১ জানুয়ারি) আইএমএফ’র এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেন।

সে সময়  আইএমএফের বিবৃতিতে বলা হয়েছিল, বর্ধিত ঋণ সহায়তা (ইসিএফ) ও বর্ধিত তহবিল সহায়তা (ইএফএফ) বাবদ বাংলাদেশ ৩৩০ কোটি ডলার পাবে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গঠিত আইএমএফের রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনিবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) থেকে বাংলাদেশ পাবে ১৪০ কোটি ডলার। এশিয়ায় আরএসএফ তহবিল থেকে সুবিধাপ্রাপ্ত প্রথম দেশ হলো বাংলাদেশ। ৪২ মাসে এ ঋণ ছাড় করা হবে। প্রথম কিস্তিটি দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে।

সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, কম আয়ের মানুষের আয় বর্ধক কাজে সহায়তা এবং অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি করতে এ ঋণ দেওয়া হচ্ছে। এটি বৃহত্তর সামাজিক সংস্কার ও উন্নয়নমূলক ব্যয়ে সক্ষম আর্থিক তৈরিতে সহায়তা করবে। যাতে আর্থিক খাত শক্তিশালীকরণ, নীতি কাঠামো আধুনিকীকরণ এবং জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরি হবে।


এ ক্যটাগরির আরো খবর..