× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

পি আই ডি

অস্থিতিশীল পরিস্থিতি সমাজ কিংবা রাষ্ট্রই নয়, ফেসবুকের জন্যও বড় চ্যালেঞ্জ -টেলিযোগাযোগ মন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
অস্থিতিশীল পরিস্থিতি সমাজ

ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মুক্তিযুদ্ধ নিয়ে কোনো অপপ্রচার, গুজবে যেন ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত না হয় তার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি সমাজ কিংবা রাষ্ট্রই নয়, ফেসবুকের জন্যও একটি বড় চ্যালেঞ্জ ।  বিশেষ করে ফেসবুকে জুয়ার বিজ্ঞাপণ প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবনাজ রশীদ দিয়ার সৌজন‌্য সাক্ষাৎকালে মন্ত্রী এই তাগিদ দিয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ২০১৮ সালে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বার্সিলোনায় প্রথম বৈঠকের ধারাবাহিকতায় গত ৫ বছরে সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত সোস‌্যাল মিডিয়া দৈনন্দিন জীবনের অংশ উল্লেখ করে বলেন, জাতীয় সংবাদ মাধ‌্যমসমূহে সম্পাদিত সংবাদ প্রকাশিত হয় কিন্তু সোস‌্যাল মিডিয়ায় যে যার মতো করে স্ট‌্যাটাস প্রকাশ করে থাকেন যা ব‌্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে সামাজিক ও সাম্প্রদায়িক উস্কানিও হতে পারে, যা দেশ ও জাতির জন‌্য ক্ষতি বয়ে আনতে পারে। দেশ ও জাতির নিরাপদ রাখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন এটি এক বড় চ‌্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ফেসবুককে আরো কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে ডিজিটাল প্রযুক্তিতে বাংলাভাষার এই উদ্ভাবক ইউজার ইন্টারফেসসমূহ সাধারণের জন‌্য  আরো সহজ করার পরামর্শ ব‌্যক্ত করেন।

সাবনাজ রশীদ দিয়া বলেন, অন্যান্য দেশের পলিসি, আইন আর বাংলাদেশের প্রেক্ষিত অনেকটাই ভিন্ন, আমরা ক্ষতিকর কনটেন্টের বিষয়ে সতর্ক আছি। আমাদের পলিসিতে ঝুঁকিপূর্ণ কনটেন্টের বিষয়ে সচেতন থাকার বিষয়ে সরকার থেকেও বারবার বলা হয়েছে। আমরা সেই আলোকে ব্যবস্থাও নিয়েছি। তিনি জানান যে, ফেসবুক বিটিআরসির সাথে নিয়মিত বৈঠক করে ও প্রাত্যহিক যোগাযোগ রক্ষা করে, যা তারা অব্যাহত রাখবেন।


এ ক্যটাগরির আরো খবর..