অস্ত্র,স্বর্ণালংকার ও নগত টাকা সহ ৭ ডাকাত আটক

মধুখালী প্রতিনিধিঃ বেনাপোল হতে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসে ডাকাতি হওয়া যাত্রীদের খোয়া যাওয়া মালামাল এবং অস্ত্র,ককটেল, স্বর্ণালংকার ও নগত টাকা সহ ৭ ডাকাতকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।

মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন  জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৯ টার দিকে বেনাপোল হতে ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের একটি বাসে ৭-৮ জনের একটি ডাকাতদল বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে।

পরে মধুখালী থানা পুলিশের একটি দল বোয়ালীয়া বাসষ্টান্ড দিয়ে মাইক্রোবাস করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলকে চ্যালেঞ্জ করলে তারা মাইক্রোবাস রেখে পালিয়ে যায়। এসময় পুলিশের গুলিতে এক ডাকাত আহত হয়। তার কাছে থাকা অস্ত্র ও দুই রাউন্ড কাতুর্জসহ তাকে আটক করা হয়েছে। তিনি জানান, বর্তমানে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাছাড়া এ ঘটনায় পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের মধ্যে আরও ৬ জনকে আটক করা হয়েছে। আটকৃত হল নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ছাগলছিড়া গ্রামের লিয়াকত মোল্যার ছেলে হাসান মোল্যা (৩২), পাবনা জেলার বেড়া উপজেলার আলহাজ্জ উদ্দিনের ছেলে আরিফ হোসেন (২৮),বরগুনা জেলার নজরুলের ছেলে নুরুল ইসলাম,ফরিদপুর জেলার বাঘার কান্দি গ্রামের  জাহিদের স্ত্রী আরজিনা বেগম (৩৫), রহিমপুরের সাহাদতের স্ত্রী সামি বেগম ও মান্নান সেকের ছেলে সরিফুল(২৪)। কুষ্টিয়া জেলার ভবানীপুরের  আজিরউদ্দিনের ছেলে  আনোয়ার(৫৮)।

 

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।