আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মোস্তাফিজ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোস্তাফিজের। অভিষেকের পর থেকেই ক্রিকেটবিশ্বে আলোড়ন সৃষ্টি করেন এ বামহাতি পেসার। এ পর্যন্ত ৯টি একদিনের ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। উইকেট পেয়েছেন ২৬টি।

এরমধ্যে ৫ উইকেট শিকার করেছেন তিনবার। টি২০ ক্রিকেটে ১৩ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। সেরা বোলিং ফিগার ২২ রানে ৫ উইকেট।

আইসিসির ফেসবুক থেকে নেয়াগত বছর ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে মোস্তাফিজের ভূমিকা ছিল অনস্বীকার্য।

ভারতের ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলে ১৭ উইকেট নিয়ে নিজের দল সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতান এ ‘কাটার মাস্টার’। সেই সঙ্গে টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পান।

এবার আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও পেলেন মোস্তাফিজ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।