অস্ট্রিয়ার (ভিয়েনা): পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম অস্ট্রিয়ার ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভবন উদ্বোধন করেন।
অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোঃ আবু জাফর এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেত্বত্বে বাংলাদেশ বিশ্বে চল্লিশতম অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হয়েছে। প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের ক্রমবর্ধমান উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান প্রতিমন্ত্রী।




