এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদল নেতা খালিদ হাসানকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সকালে উপজেলার পরানপুর গ্রামে তার নিজ বাড়িতে তাকে দেখতে যান জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় তাকে চিকিৎসা বাবদ ছাত্রদলের পক্ষ থেকে তাকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারন সম্পাদক অহেদুজ্জামান আর্জেদ, সাতক্ষীরা পলিটেকনিক কলেজ ছাত্রদল সভাপতি খালিদ হাসান সুমন, তালা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাইদ, সাধারন সম্পাদক আনিছুজ্জামান আনিছ, তালা সরকারী কলেজ ছাত্রদল সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক খান নাজমুল হুসাইন, ছাত্রনেতা ফরহাদ হোসেন রনি, গাজী শাহীন, মেহেদী হাসান, মীর মিল্টন, মোতাহার পাড়, হাফিজুর রহমাান, মফিজুল ইসলাম, জিএম ফারুক,আকরামুল ইসলাম, ফারুক হোসেন, মফিজুল ইসলাম(ধানদিয়া), শফিকুল ইসলাম, আাবু মহিদ, জুয়েল, নুরুল ইসলাম মন্টু, মনি, পলাশ, পরানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর ইসলামকাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ আজহারুল ইসলাম’র কবর জিয়ারত করেন ও ইসলামকাটী ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান রেজাউল ইসলাম অসুস্থ থাকায় তার বাড়িতে দেখতে যান এবং তার সুস্থতা কামনা করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।



