× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

অসংযমী জীবনযাপন এবং নিয়মিত ড্রাগ সেবনকারী ইমরান খান -রেহাম খান

admin
হালনাগাদ: সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

‘আগে নিজেকে বদলান, তারপর দেশকে বদলাবেন। যা উপদেশ দিতে চান, তা আগে নিজে করে দেখান। আগে নিজে সৎ হোন।’— রবিবারের গার্ডিয়ান পত্রিকায় এভাবেই পাক প্রধানমন্ত্রী তথা প্রাক্তন স্বামীকে আক্রমণ করেছেন রেহাম খান। তাঁর সাম্প্রতিক বইয়ে অত্যন্ত কড়া ভাষায় প্রাক্তন স্বামী তথা তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরানের সমালোচনা করেছেন রেহাম। সেখানে তিনি ইমরানকে অসংযমী জীবনযাপনে অভ্যস্ত এবং নিয়মিত ড্রাগ সেবনকারী বলে অভিহিত করেছেন।

সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের বিবাহিত জীবন সম্পর্কে রেহাম খান বলেছেন, ‘আমি ওঁকে (ইমরান) বিয়ে করেছিলাম। কিন্তু, ও আমাকে বিয়ে করেনি। ওঁর কাছে বিয়ের সংজ্ঞা আলাদা। আমি জানি না, কে ওঁকে আমাকে বিয়ে করতে বলেছিল? সর্বসমক্ষে আমাদের সম্পর্ক আপাত দৃষ্টিতে ছিল সহজ ও স্বাভাবিক। ও আমার প্রশংসা করত। আমি কীভাবে দক্ষতার সঙ্গে সংসার করি, আমার রাজনৈতিক প্রজ্ঞা, আমার ধর্মীয় বিশ্বাস প্রমুখ। সেভাবে আমাদের মধ্যে কোনও ঝগড়া হত না। আমিও প্রাক্তন স্ত্রী ও সন্তানদের সঙ্গে এবং ভাইবোনদের সঙ্গে ওঁর সম্পর্কের বিষয়ে কখনও হস্তক্ষেপ করিনি। কিন্তু, আমার সম্পর্কে যে গুজব ছড়িয়েছিল, তার বিরুদ্ধে ইমরান কিন্তু কখনও মুখ খোলেনি।’

প্রসঙ্গত, ২০১৫ সালে ইমরানের সঙ্গে বিয়ে হয়েছিল রেহাম খানের। কিন্তু, মাত্র ১০ মাস পর সেই বিয়ে ভেঙে যায়। রেহাম বলেছেন, ইমরানের সঙ্গে বিয়ে হওয়ার পর জীবন এতটাই দুর্বিষহ হয়ে পড়েছিল যে সম্পর্ক ছিন্ন করা ছাড়া তাঁর সামনে আর কোনও বিকল্প ছিল না।


এ ক্যটাগরির আরো খবর..