× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

অর্থ আত্মসাৎ প্রমাণিত হওয়ার পরেও স্বপদে প্রধানশিক্ষক

admin
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার মানপাশা শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দনা হাওলাদারের বিরুদ্ধে স্কুলের অর্র্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমানিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঝালকাঠির সহকারি উপজেলা শিক্ষাকর্মকর্তার কার্যালয় (স্মারক নং ২২৪/৭, তাং ২/৮/১৭) এ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

প্রতিবেদেন উল্লেখ করা হয়েছে, স্কুলের প্রধান শিক্ষিকা চন্দনা হাওলাদার স্কুল মেরামত ও সংস্কারের বরাদ্দকৃত ১ লাখ ৬ হাজার টাকা থেকে ব্যয় দেখান ৫২ হাজার টাকা। তার মধ্যে অফিস খরর ৩২ হাজার টাকা এবং অন্যান্য ব্যয় ২০ হাজার টাকা। অবশিষ্ট টাকার হিসেব দিতে পারেননি তিনি। স্কুলের সহকারী অপর শিক্ষক পুষ্প রানী দাসের যোগসাজসে প্রধান শিক্ষিকা আরও নানা অপরাধ করে আসছেন বলে জানা যায়।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই ২১ নং মানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় বিদ্যালয়ের সংস্কার কাজের হিসেব দিতে পারেননি প্রধান শিক্ষিকা চন্দনা। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য মো. মনিরুজ্জামান মনির উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিলে তদন্তে শিক্ষিকার অর্থ আত্মসাতের বিষয়টি প্রমানিত হয়।

অপর একটি সূত্রে জানা যায় উক্ত অভিযোগ প্রমানিত হওয়া সত্ত্বেও শিক্ষিকা চন্দনা হাওলাদার স্বপদে বহাল রয়েছেন। এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে, কিভাবে উক্ত প্রধান শিক্ষক এখনও স্বপদে বহাল থাকেন।


এ ক্যটাগরির আরো খবর..