অর্থাভাবে চিকিৎসা না পাওয়ায় শয্যশায়ী ঝিনাইদহের মুক্তিযোদ্ধা পঞ্চানন বিশ্বাস

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২১ অক্টোবর’২০১৬ঃ  চিকিৎসার অভাবে শয্যাশায়ী ঝিনাইদহের মুক্তিযোদ্ধা পঞ্চানন বিশ্বাস। বর্তমানে তিনি অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারছেন না। শরীরের এক পাশের শক্তি হারিয়ে ফেলেছেন। চলাফেরা করতে না পারায় শয্যাগত তিনি। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মৃত কেদার নাথ বিশ্বাসের ছেলে পঞ্চানন বিশ্বাস।

তিনি জানান, তিনি জানান, ১৯৭১ সালে তার বয়স ২৫ বছর হবে।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে তিনি যুদ্ধে নেমে পড়ে। ভারতের বিহারে ৮ নম্বর সেক্টরে অবাঙ্গালী রাম প্রকাশ এর নিকট থেকে তিনি প্রশিক্ষণ গ্রহণ করে দেশে ফিরে আসেন। এরপর জেলার বিভিন্ন স্থানে যুদ্ধে অংশ নেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর কৃষি কাজ করে সংসার চালান তিনি। মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন। ৭৫ বছর বয়স এখন তার। ২ ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার তার। মেয়েটিকে বিয়েও দিয়েছেন।

৫ বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরের এক পাশ পড়ে যায় বিছানাগত তিনি। প্রথম দিকে বাড়ীর জমি জায়গা বিক্রি করে চিকিৎসা করালেও এখন অর্থাভাবে আর চিকিৎসা করাতে পারছেন না।

নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বলেন, পঞ্চানন বিশ্বাস অসহায় একটি মানুষ। নিজের বলে তার কিছুই নেই। বর্তমানে তার যে অবস্থা তাতে জরুরী চিকিৎসার প্রয়োজন। আর এ চিকিৎসার জন্য সরকার, কোন প্রতিষ্ঠান বা সমাজের বিত্তবান লোকজন এগিয়ে এসে তার চিকিৎসার ব্যয়ভার বহন করলে  হয়তো আবার সে সুস্থ হয়ে সবার মাঝে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ সিদ্দিক আহমেদ বলেন, তিনি মাসিক ভাতা পান। তাছাড়া সরকার থেকে অন্যকোন ভাতা/সম্মানী পান না। তার অসুস্থতার খবর পেয়ে আমি প্রায়ই তার সাথে দেখা করতে যায়। বর্তমানে তিনি বিছানাগত। সরকারের পক্ষ থেকে যেকোন প্রকার সুবিধা পেলে তাকে সহযোগীতা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।