× Banner
সর্বশেষ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থমন্ত্রীর সাথে সাংবাদিকদের কোন কথা থাকতে পারেনাঃ সিইউজে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ অর্থমন্ত্রী সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড প্রয়োজন নেই বলে যে মন্তব্য করেছেন তা অর্থহীন। এ বক্তব্য সাংবাদিকদের মর্মাহত, হতাশ ও ক্ষুব্ধ করেছে। অবিলম্বে ন্যক্কারজনক এ বক্তব্য প্রত্যাহার করে জাতির বিবেক সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নবম ওয়েজবোর্ড নিয়ে অর্থমন্ত্রীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

তিনি বলেন, শোকের মাসে সাংবাদিক ও সংবাদপত্র শিল্প নিয়ে রাবিশের মতো যে ষড়যন্ত্র চলছে তা-ই প্রতিফলিত হয়েছে অর্থমন্ত্রীর বক্তব্যে। গণমাধ্যম নিয়ে তিনি যেসব কথা বলেছেন তা অবিবেচনা প্রসূত, দুঃখজনক। তিনি দেশের অগ্রযাত্রা ও
গণতন্ত্রের স্বার্থে বয়সের ভারে ন্যুব্জ অর্থমন্ত্রীকে পূর্ণ বিশ্রামে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

সিইউজের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি ইউনিটের উপ
প্রধান মাসুদুল হক, সুপ্রভাত ইউনিটের প্রধান স ম ইব্রাহিম, কর্ণফুলী ইউনিট প্রধান মোহাম্মদ আলী পাশা, সিইউজে সদস্য আবদুর রউফ পাটোয়ারী, শাহরিয়ার হাসান, অনিন্দ্য টিটো, লতিফা আনসারী রুনা, আল রাহমান প্রমুখ।

শহীদ উল আলম বলেন, সংসদ নির্বাচনের আগে সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যেখানে সাংবাদিকদের ওয়েজবোর্ডের পক্ষে আন্তরিক সেখানে অর্থমন্ত্রী ও তথ্যমন্ত্রীর বক্তব্য ও ভূমিকা রহস্যজনক।

তিনি বলেন, অর্থমন্ত্রী আপনি বড় ভুল করেছেন। অবিলম্বে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন। অর্থমন্ত্রীর সঙ্গে সাংবাদিক নেতাদের কোনো কথা থাকতে পারে না।

উপস্থিত ছিলেন, সিইউজের অর্থ সম্পাদক উজ্জ্বল ধর, প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, চিটাগাং টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..