× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

পিআইডি

অর্থমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
অর্থমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইসপ্রেসিডেন্ট মার্টিন রেইজার তিন দিনের সফরে ১৯ সেপ্টেম্বর ২০২২ ঢাকা আসেন। মার্টিন রেইজার গত ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইসপ্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহণ করেন। আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। বিশ্বব্যাংকের ভাইসপ্রেসিডেন্টের এটিই প্রথম বাংলাদেশ সফর।

অর্থমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় সভায় বিশ্বব্যাংকের ভাইসপ্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় বাংলাদেশের বিভিন্ন সময়োচিত পদক্ষেপেরও প্রশংসা করেন।

অর্থমন্ত্রী নতুন ভাইসপ্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান। অর্থমন্ত্রী বিশ্বব্যাংককে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে অভিহিত করে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, দুর্যোগ মোকাবেলা খাতসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে, বিশেষতঃ করোনাকালীন সময়ে বাজেট সহায়তা, কোভিড মোকাবেলা এবং কোভিড ভ্যাকসিন ক্রয়ে অর্থায়নের জন্য ধন্যবাদ জানান। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগে বিশ্বব্যাংকের আরো জোরদার ও ফলপ্রসূ অংশীদারিত্বের উপর গুরুত্বারোপ করেন। ঢাকাকে আরো বাসযোগ্য করে গড়ে তুলতে বিশ্বব্যাংক বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় করতে পারে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের অগ্রগতির ধারাবাহিকতা বিশ্বের অনেক দেশের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত বলে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশ সর্বোচ্চ আইডিএ ঋণ গ্রহণকারী দেশের মধ্যে অন্যতম। বাংলাদেশ নিজেই তাদের অর্থনৈতিক নীতি গ্রহণ করবে, বিশ্বব্যাংক সহযোগী হিসেবে পাশে থাকবে। বাংলাদেশ বিশ্বব্যাংক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বিশ্বব্যাংক বাংলাদেশের অদম্য অগ্রগতির সাফল্যগাঁথা অন্যান্য দেশকে জানাতে চায়। বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের দৃঢ় সম্পর্ক রয়েছে এবং বিশ্বব্যাংক সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

এই দ্বিপক্ষীয় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার,  অর্থবিভাগের  সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের  সচিব শরিফা খান,  আর্থিক প্রতিষ্ঠান বিভাগের  সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবংরিজিওনাল ডিরেক্টর গুয়াংজে চেন, ও ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানড্যান চেন।


এ ক্যটাগরির আরো খবর..