অর্থপাচারে বাংলাদেশের অবস্থান ২৬তম

অর্থনৈতিক ডেস্ক: বেড়েই চলেছে অর্থপাচার। গত জাতীয় নির্বাচনের আগের বছর, ২০১৩ সালে দেশ থেকে পাচার হয়েছে ৭৭ হাজার কোটি টাকার বেশি। এটি তার আগের বছরের তুলনায় সাড়ে ১৯ হাজার কোটি টাকা বেশি।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইনানসিয়াল ইন্টেগ্রিটি-জি/এফ/আই-এর প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সবশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অর্থপাচারে বিশ্বের ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৬তম।

২০০৪ থেকে ২০১৩ পর্যন্ত এক দশকে দেশ থেকে পাচার হয়েছে সাড়ে চার লাখ কোটি টাকা। অর্থপাচারের তালিকার শীর্ষ পাঁচে আছে চীন, রাশিয়া, মেক্সিকো, ভারত ও মালয়েশিয়া। আন্তর্জাতিক বাণিজ্যে আন্ডার ও ওভার ইনভয়েসের মাধ্যমেই বাংলাদেশ থেকে অর্থ পাচার বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।