অর্থনীতিতে নারীদের অবদানে এদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে -কাজী রওশন আরা

মাগুরা প্রতিনিধিঃ জাতীয় অর্থনীতিতে নারীদের অবদানের মধ্যদিয়ে এদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আরা।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আরা বলেছেন,‘নারীদের অংশগ্রহন ছাড়া দেশ উন্নত হতে পারে না। সে ক্ষেত্রে নারীরা পিছিয়ে থাকলে চলবে না। জাতীয় অর্থনীতিতে নারীদের অর্থনৈতিক অবদানের মধ্য দিয়ে এ দেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে। তিনি গতকাল শনিবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার মহিলা অধিদপ্তর কার্যালয়ে নারী আয়বর্ধক প্রকল্পের প্রশিক্ষণার্থীদের উদেশ্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন,‘কোন নারী যেন বাল্য বিবাহের শিকার না হন, সে দিকে সকলকে নজর রাখতে হবে। বর্তমান নারীবান্ধব সরকার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহন করেছেন। যেখান প্রশিক্ষণ নিয়ে একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন কবির, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেন ও উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা তাহমিনা আফরোজ প্রমুখ। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।