× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

পিআইডি

কোনো ষড়যন্ত্রই আওয়ামী লীগের বিজয়কে বাঁধাগ্রস্ত করতে পারবে না -এনামুল হক শামীম

Dutta
হালনাগাদ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
বিজয়কে বাঁধাগ্রস্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে। যড়যন্ত্র হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্র দেশের এ উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না। এদেশের মানুষের একমাত্র আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। কোনো ষড়যন্ত্রই আওয়ামীলীগের বিজয়কে বাঁধাগ্রস্ত করতে পারবে না। বলেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

আজ শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পানি ভবনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার পর এখন স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ চলমান রয়েছে। বিএনপি যতই সমাবেশের নামে জনগণকে বিভ্রান্ত করুক কোনো লাভ হবে না, জনগণ বিএনপি’র দুঃশাসনের কথা ভুলে নাই।

তিনি বলেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার কথা ভুলে নাই। ক্ষমতায় থাকতে অর্থ পাচারের কথা ভুলে নাই। হাওয়া ভবনের কথা ভুলে নাই। অপরাজনীতির কারণে জনবিচ্ছিন্ন গণধিকৃত বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসবে না। নৌকাকে কিভাবে তীরে ভিড়াতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানেন। ওরা যদি নির্বাচন বানচাল করতে আসে। তাহলে জনগণকে সাথে নিয়ে তাদেরকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি ক্ষমতায় না থাকলে পদ্মাসেতু তৈরি হতো না। তাঁর নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। দেশে ইতোমধ্যে পদ্মাসেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই বছরে আরো মেগা প্রকল্পের উদ্বোধন হবে। উন্নয়ন ও অগ্রযাত্রায় আবার আরেক ধাপ এগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওহাব বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..