× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ডেস্ক

অযোধ্যা দীপাবলী উৎসব ১৫ লক্ষ ৭৬ হাজার প্রদীপে গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ড

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
দীপাবলী আলোর উৎসব

দীপাবলী আলোর উৎসবে আরও উজ্জ্বল হয়ে উঠল অযোধ্যা নগরী। উত্তর প্রদেশের অয্যোধ্যা নগরীতে ২০ হাজারেরও বেশি ভলেন্টিয়ার মিলে মোট ১৫ লক্ষ ৭৬ হাজার প্রদীপ জ্বালানো হয়। সরযূ নদীর তীর ছাড়াও শহরের বিভিন্ন প্রান্তকে প্রদীপ সাজানো হয়েছিল। ৫টি ট্য়াবলোয় অ্যানিমেশন ও ১১টি রামলীলা ট্যাবলোয় নৃত্যশিল্পীরা বিভিন্ন ধারার নৃত্য পরিবেশন করেন।

দীপাবলি উপলক্ষ্যে রবিবার অযোধ্যায় একসঙ্গে ১৫ লক্ষ প্রদীপ জ্বালানো হল। অযোধ্যার রাম কি প্যায়ডি ঘাটে দীপাবলি উপলক্ষে একসঙ্গে জ্বালানো হল ১৫ লক্ষ প্রদীপ।

উত্তর প্রদেশের আভাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মিলেই ১৫ লক্ষ প্রদীপ জ্বালানোর এই বিরাট কর্মযজ্ঞকে সফল করে। এই নিয়ে দ্বিতীয়বার অযোধ্যায় পালিত হল দীপোৎসব।

রবিবারের দীপোৎসব দেখতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ।

অযোধ্যার রাম কি পৌরি ঘাটে লেজার শো, আতসবাজির প্রদর্শন আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। আগামী তিন দিন ধরে চলবে অযোধ্যার দীপোৎসব।

একসঙ্গে ১৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লিখল উত্তর প্রদেশ। রবিবারই গিনেস ওয়ার্ল্ড বুকের প্রতিনিধিরা মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে শংসাপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী ও মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ তা সকলের সামনে তুলে ধরেন।

৬ বছর আগে দীপোৎসব শুরু করার সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদীকেই দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও উৎসাহেই আজ দীপোৎসব দেশের অনুষ্ঠান হয়ে উঠেছে।

দীপাবলি উপলক্ষেই উত্তর প্রদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুপুরে তিনি অযোধ্য়ায় রামলালার জন্মভূমিতে পুজো দেন ও রাজ্যাভিষেকে অংশ নেন। ২০২০ সালে ভূমি পূজনে অংশ নেওয়ার পর এই প্রথম অযোধ্যার নির্মীয়মাণ রাম মন্দিরে গেলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরু থেকে শেষ অবধি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানের পাশাপাশি থ্রি-ডি হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শোয়ের আয়োজন করা হয় রামনগরীতে।


এ ক্যটাগরির আরো খবর..