× Banner
সর্বশেষ
আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির

অভয়নগরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/UP-member-Nur-Ali-Sheikh.jpg

যশোর প্রতিনিধি: বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ইউপি সদস্য নূর আলী শেখ (৫০)। আহত হয়েছে তার সন্তান ইব্রাহিম শেখ (১৬)। তাকে খুলনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার রাত আটটার দিকে যশোরের অভয়নগর উপজেলার বাবুরহাট এলাকায় এই ঘটনা ঘটে।  নিহত নূর আলী শেখ অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য। অভয়নগর থানার ইনসপেক্টর মিলনকুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নূর আলী শেখ ও তার ছেলে রাত আটটার দিকে শুভরাঢ়া ইউনিয়নের বাবুরহাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলি নূর আলীর মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলে মারা যান। তার ছেলের পাযে গুলি লেগেছে; গুরুতর অবস্থায় তাকে খুলনার ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..