× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

অভাব অনটনে কৃষকের আত্মহত্যা 

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১ জুলাই, ২০২২
কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেফতার ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আর্থিক সংকটে পড়ে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত কৃষকের নাম মো.হেলাল (৩৮) সে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ফজল হকের ছেলে।

শুক্রবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।  এর আগে,বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময়ে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের হেলালের বাড়িতে এ ঘটনা ঘটে।

চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.বাহার উদ্দিন জানান, নিহত হেলাল দুই সন্তানের জনক। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। কিছু দিন আগে নদী ভাঙ্গনে তাঁর বাড়ি ঘর বিলীন হয়ে যায়। সে অভাব-অনটনে ছিল। কয়েক দিন তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। চাষাবাদে বারবার ক্ষতি হওয়ায় ধার-দেনায় জড়িয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি নিজ বসত ঘরে একা ছিলেন। অভাব অনটনের এ চাপ সইতে না পেরে হেলাল নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বাড়ির লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, স্থানীয়দের ভাষ্যমতে অভাব অনটনে পড়ে ওই কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। শুক্রবার সন্ধ্যার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..