× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

দুর্নীতিবাজ সরকারকে সময় দিলে বাংলাদেশকে পঙ্গু করে দিবে অথবা বিদেশের কাছে বিক্রি করে দিবে-আবদুল আউয়াল মিন্টু

ACP
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০২২
অব্যবস্থাপনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, এই অনির্বাচিত দখলদার অবৈধ দুর্নীতিবাজ সরকারকে আর সময় দেওয়া উচিত নয়। কারণ যদি আমরা আর সময় দি, তাহলে তারা পুরো বাংলাদেশকে গিলে ফেলবে এবং পঙ্গু করে দিবে অথবা বিদেশের কাছে বিক্রি করে দিবে।
রোববার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে সারা দেশে নজির বিহীন লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, এখন সময় এসেছে আমাদের গণতান্ত্রিক অধিকার,আমাদের স্বাধীনতা,সাংবাদিকদের বাক স্বাধীনতা,আমাদের মিছলি মিটিং করার স্বাধীনতা, সংবিধানে প্রদত্ত দাবি আদায়ের জন্য আমরা মাঠে ঘাটে রাস্তায় যেখানেই পারি প্রতিবাদ করব।  এ সরকারকে পতন ঘটনাতে বাধ্য করব।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএিসির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো.শাহজাহান, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন রুমি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..